চট্টগ্রামে ককটেলে স্কুলছাত্রী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ককটেল বিস্ফোরণের ঘটনায় একজন স্কুলছাত্রী আহত হয়েছে। হরতালের দ্বিতীয় দিন আজ বৃহস্পতিবার সকালে শহরের মমিন রোড এলাকায় এ ঘটনা ঘটে।আহত স্কুলছাত্রীর নাম অন্তু বড়ুয়া। সে চট্টগ্রাম সিটি করপোরেশন অপর্ণা চরণ বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকাল পৌনে আটটার দিকে মমিন রোডে একটি টায়ারে আগুন জ্বালিয়ে পালিয়ে যায় কয়েকজন পিকেটার। টায়ারে আগুন ধরার পর একটি বিকট শব্দ হয়ে এটি বিস্ফোরিত হয়। এ ঘটনায় পাশ দিয়ে যাওয়ার সময় ওই স্কুলছাত্রী আহত হয়। তাকে সেখান থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় স্থানীয় লোকজন। আহত অন্তু বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২০ নম্বর ওয়ার্ডে চিকিত্সাধীন রয়েছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ কমিশনার বনজ কুমার মজুমদার প্রথম আলো ডটকমকে জানান, টায়ারটিতে ককটেল রাখা ছিল বলে ধারণা করা হচ্ছে।