চট্টগ্রামে কিশোর আলিফ হত্যা ঘটনায় দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরে ১৪ বছর বয়সী মোহাম্মদ আলিফের হত্যার ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ দুই ব্যক্তিকে আটক করেছে। গতকাল মঙ্গলবার রাত থেকে আজ বুধবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে বন্দরনগরের দামপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আটক ব্যক্তিরা হলেন ব্রা‏‏হ্মণবাড়িয়ার বাদশাহ ওরফে বশির (২২) এবং চাঁদপুরের মো. সেলিম (২২)। তাঁরা চট্টগ্রাম নগরে রিকশা চালান।ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ জানান, আলিফের মোবাইল সিমের সূত্র ধরেই তাঁদের আটক করা হয়েছে। তাঁরা এ হত্যার কথা স্বীকার করেছেন।৫ ফেব্রুয়ারি নগরের জিইসি কাঁচাবাজার মোড়ে কিশোর আলিফকে হত্যা করে তার কাছ থেকে নগদ এক হাজার ২০০ টাকা, দুটি মোবাইল ফোনসেট এবং তার গলায় পরা সোনার চেইন নিয়ে যায় দুর্বৃত্তেরা।