চট্টগ্রামে খেলা দেখা নিয়ে অনিশ্চয়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মহানগর এলাকার কয়েকটি মোড়ে ক্যাবল টিভি নেটওয়ার্কের সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে দুর্বৃত্তরা। এ কারণে নগরের প্রায় অর্ধেক এলাকায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ছাড়া অন্য কোনো টেলিভিশন চ্যানেল দেখা যাচ্ছে না । আজ শুক্রবার সকালে নগরের আগ্রাবাদ, এক্সেস রোড, বাদামতলী মোড়, লালখান বাজার, ইস্পাহানি মোড়, চিটাগাং ক্লাবের সামনের সড়কে ক্যাবল নেটওয়ার্কের সংযোগ বিচ্ছিন্ন করে দেয় দুর্বৃত্তরা। এতে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের আজকের খেলা দেখা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।চিটাগাং কমিউনিকেশন লিমিটেডের (সিসিএল) পরিচালক আবুল হাসনাত মোহাম্মদ বেলাল প্রথম আলোকে বলেন, ‘সকাল আটটা থেকে নয়টার মধ্যে ক্যাবল টিভি নেটওয়ার্কের তার কটে দেয় দুর্বৃত্তরা। ফলে নগরের ৫০ শতাংশের বেশি এলাকায় টিভি চ্যানেলের অনুষ্ঠান উপভোগ করতে পারছে না দর্শকেরা। বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের খেলার আগ মুহূর্তে দুর্বৃত্তরা এ কাণ্ড ঘটায়। আমরা জরুরি ভিত্তিতে সংযোগ পুনঃস্থাপন করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদেরও বিষয়টি জানানো হয়েছে।’এই মুহূর্তে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের খেলা উপভোগ করতে পারছে না নগরের অনেক দর্শক। এ জন্য দুঃখ প্রকাশ করেছেন সিসিএলের পরিচালক।