চট্টগ্রামে গৃহবধূর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের খুলশী থানার বিশ্বকলোনি এলাকা থেকে আজ সোমবার সকালে পুলিশ পারভীন আক্তার (৪৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকে স্বামী আবুল কাশেম (৬০) পলাতক রয়েছে। পারভীনের পাঁচ বছরের একটি মেয়ে এবং সাড়ে তিন বছরের একটি ছেলে আছে। পারভীনের মেয়ে পুলিশকে জানিয়েছে, গতকাল রোববার রাতে বাবা মাকে মারধর করে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখেন। পরে জানালা দিয়ে ভেতর থেকে দরজা বন্ধ রেখে বাবা পালিয়ে যান।খুলশী থানার উপপরিদর্শক (এসআই) এনামুল হক বলেন, পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। পারভীনকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।