চট্টগ্রামে চার ছিনতাইকারী আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের অলংকার মোড় থেকে আজ বৃহস্পতিবার সকালে চার ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।পুলিশ এ ঘটনায় সিএনজিচালিত দুটি অটোরিকশা ও একটি ছুরি উদ্ধার করে।আটককৃত চারজন হলেন মিরাজ (২৮), সেলিম (৩২), মুসলিম (৪৩) ও রহিম (৩২)।পুলিশ জানায়, আজ সকাল ১০টার দিকে নগরের ওই মোড়ে সিএনজিচালিত অটোরিকশায় করে সামনের একটি অটোরিকশাকে থামিয়ে ছিনতাই করার সময় স্থানীয় লোকজন ওই চারজনকে আটক করে। এ সময় নজরুল নামের এক ছিনতাইকারী পালিয়ে যান। পরে তাঁদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।পাহাড়তলী থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজ জানান, তারা একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্য। তাদের সম্পর্কে আগে থেকেই পুলিশের কাছে তথ্য ছিল। পালিয়ে যাওয়া নজরুলকেই পুলিশ অনেক দিন ধরেই খুঁজছিল।