চট্টগ্রামে চালবাহী জাহাজের বেশির ভাগ অংশ ডুবে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুটি বড় জাহাজের সংঘর্ষ হয়েছে। এর মধ্যে সরকারের আমদানি করা চালবাহী একটি জাহাজ রয়েছে, যার বেশির ভাগ অংশই পানিতে ডুবে গেছে। গতকাল বুধবার রাত সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে। জাহাজটির নাম হ্যাং রো বোং। জাহাজের ৩১ জন নাবিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে।আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটায় শেষ খবর পাওয়া পর্যন্ত জাহাজটি থেকে বিষাক্ত তেল পানিতে ছড়িয়ে পড়ছে। বন্দরের সচিব সৈয়দ ফরহাদ আহমেদ প্রথম আলোকে এ তথ্য জানান। তিনি আরও জানান, জাহাজটি উদ্ধারের চেষ্টা চলছে।বন্দরের উপসংরক্ষক ক্যাপ্টেন নাজমুল আলম বলেছেন, বড় জাহাজটি আংশিক ডুবে গেছে। এতে জাহাজে থাকা চালের কিছু অংশ নষ্ট হতে পারে। তবে লাইটার জাহাজের মাধ্যমে চাল খালাসের প্রক্রিয়া শুরু হয়েছে।খাদ্য বিভাগ সূত্র জানায়, জাহাজে চালের পরিমাণ ১৩ হাজার ৪৯২ টন। পাকিস্তান থেকে চাল নিয়ে জাহাজটি বন্দরে আসে। এ চালের মূল্য প্রায় ৫০ কোটি টাকা।