চট্টগ্রামে চিকিৎসক কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ত্রোপচারের পর রোগীর শরীরে সুই রেখে দেওয়ার ঘটনায় অভিযুক্ত চিকিৎসক মো. সুরমান আলীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। এ মামলার অন্য আসামি জি এম জাকির হোসেন উচ্চ আদালতের জামিনে আছেন। গতকাল সোমবার শুনানির পর চট্টগ্রাম মহানগর হাকিম নূরে আলম ভূঁইয়া এ নির্দেশ দেন। পরে আসামিপক্ষ মুখ্য মহানগর হাকিমের বিশেষ অনুমতি নিয়ে মহানগর হাকিম-১-এর আদালতে জামিন আবেদন করলে তা-ও নামঞ্জুর হয়।সুরমান আলী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাপারোস্কপিক, কলোরেক্টাল ও জেনারেল সার্জন। জি এম জাকির হোসেনও চট্টগ্রাম মেডিকেল কলেজ সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক।২০১২ সালের ৩০ মে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমিনুল ইসলামের মলদ্বারে অস্ত্রোপচারের সময় শরীরের ভেতরে সুই রেখে দেন সুরমান আলী। এর পর ওই সুই বের করার জন্য জি এম জাকির হোসেনকে সঙ্গে নিয়ে দুই দফা অস্ত্রোপচার করেন সুরমান আলী। কিন্তু সুই বের করতে না পারায় আমিনুলের নিতম্বে পচন ধরে। আমিনুলের অবস্থার অবনতি হলে ভারতের কলকাতায় অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গত বছরের ৩০ জুন তাঁর সুই বের করা হয়।গত ১৭ জুলাই প্রথম আলোয় ‘অস্ত্রোপচারের পর শরীরে নিডল, জীবনশঙ্কায় এক যুবক’ শীর্ষক প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।