চট্টগ্রামে চুরি যাওয়া ২৫ লাখ টাকার কাপড় উদ্ধার, গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানির পর চুরি যাওয়া কাপড়বোঝাই কনটেইনারের কিছু কাপড় গতকাল বৃহস্পতিবার রাতে নগরের টেরিবাজার থেকে উদ্ধার করা হয়েছে। কোতোয়ালি থানার পুলিশ গতকাল রাত ১১টার দিকে অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ইকবাল নামের একজনকে গ্রেপ্তার করেছে।কোতোয়ালি থানার পুলিশ জানায়, সম্প্রতি চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি করা একটি কনটেইনার চুরি হয়ে যায়। পরে ওই কনটেইনার বন্দরে রেখে আসা হলেও খোয়া যায় তাতে থাকা কাপড়। গতকাল রাতে অভিযান চালিয়ে দুটি কাভার্ড ভ্যানভর্তি কাপড় উদ্ধার করা হয়। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ জানান, উদ্ধার করা কাপড়ের মূল্য ২৫ থেকে ৩০ লাখ টাকা। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।