চট্টগ্রামে ছয়টি বাসকে তিন হাজার টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভ্রাম্যমাণ আদালত আজ বৃহস্পতিবার চট্টগ্রাম নগরের টাইগারপাস মোড়ে অভিযান চালিয়ে বিভিন্ন অভিযোগে ছয়টি বাসকে তিন হাজার টাকা জরিমানা করেছেন।আদালত সূত্রে জানা যায়, আজ দুপুর ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালত টাইগারপাস মোড়ে অভিযান চালান। এ সময় শহর এলাকায় চলাচল করা বাসের ফিটনেস ও ইন্স্যুরেন্স সার্টিফিকেট নবায়ন না করা এবং চালকদের ড্রাইভিং লাইসেন্স না থাকার অভিযোগে আদালত ছয়টি বাসকে ৫০০ টাকা করে তিন হাজার টাকা জরিমানা করেছেন।ভ্রাম্যমাণ আদালত পারিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খিজনুর রহমান। এ সময় র‌্যাব ও পুলিশের সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।