চট্টগ্রামে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের এমইএস কলেজে আজ বৃহস্পতিবার দুপুরে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে পাঁচ-ছয়জন আহত হয়েছে। এর মধ্যে উচ্চমাধ্যমিকের দ্বিতীয় বর্ষের ছাত্র শাহ ইমতিয়াজ ও স্নাতক চতুর্থ বর্ষের ছাত্র ইউসুফ খান হাসানকে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।স্থানীয় খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. উমর ফারুক প্রথম আলোকে বলেন, কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের বাবর ও ওয়াসিম গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। কলেজে পুলিশ মোতায়েন করা হয়েছে।কলেজ সংসদের বর্তমান সহসভাপতি ওয়াসিম উদ্দিন বলেন, বহিরাগত বাবরের গ্রুপ এসে হামলা চালালে এ ঘটনা ঘটে। বাবর একসময় ওই কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক ছিলেন।