চট্টগ্রামে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কলেজছাত্র আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে গতকাল বুধবার মধ্যরাতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক কলেজছাত্র গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন।ফয়সাল বিন লতিফ (১৮) নামের এই যুবক নগরের হাজেরা-তজু ডিগ্রি কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থী বলে জানা গেছে।হাসপাতাল সূত্রে জানা যায়, গতকাল রাত তিনটার দিকে তাঁকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। ক্যাজুয়ালিটি ওয়ার্ডে তাকে ভর্তি করা হয়েছে। তিনি এখনও শঙ্কামুক্ত নন।পুলিশ জানায়, চট্টগ্রাম কলেজ রোডের সামনে থেকে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় টহল পুলিশ। ছিনতাইকারীরা তাঁকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।