চট্টগ্রামে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের ওয়াপদা ১ নম্বর এলাকায় গতকাল মঙ্গলবার রাতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। নিহত ওই যুবকের নাম মো. পারভেজ (২০)। তিনি স্থানীয় টেকনোসেট গার্মেন্টস লিমিটেড কোম্পানিতে কাজ করতেন।চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম প্রথম আলো অনলাইনকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, গতকাল রাত একটার দিকে কর্মস্থল থেকে বাসায় ফিরছিলেন পারভেজ। ডবলমুরিং থানাধীন ওয়াপদা ১ নম্বর গেট এলাকায় পৌঁছানোর পর ছিনতাইকারীরা তাঁকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন পারভেজকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।পারভেজ নগরের ঈদগাহ বড় পুকুর পাড় এলাকায় বাস করতেন। তাঁর বাবার নাম আবুল কালাম। তাঁর গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার সদর থানার রশীদপুর গ্রামে।