চট্টগ্রামে ছুরিকাঘাতে একজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরে ছুরিকাঘাতে আজ বুধবার ভোরে একজন নিহত হয়েছেন। তাঁর নাম শাহাবুদ্দিন (৫৫)। তাঁর বাড়ি বাকলিয়ার ডিসি রোড এলাকায়। ফজরের নামাজের পর খুলশী যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইসমাইল প্রথম আলোকে বলেন, ফজরের নামাজের পর নিজের জায়গা দেখতে শাহাবুদ্দীন রিকশায় করে খুলশী যাচ্ছিলেন। পথে একদল দুর্বৃত্ত রিকশা থামিয়ে তাঁকে ছুরিকাঘাত করে। ভোর সাড়ে পাঁচটার দিকে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সকাল সাড়ে ছয়টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।ওসি আরও জানান, শাহাবুদ্দিন জমি কেনা-বেচার ব্যবসায় জড়িত ছিলেন। এ ছাড়া নগরের প্যারেড কর্নার এলাকায় তাঁর স্টিল সামগ্রীর একটি দোকান আছে।