চট্টগ্রামে ছুরিকাঘাতে মাদ্রাসাছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের খুলশী থানাধীন পূর্ব ফিরোজ শাহ এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে একজন মাদ্রাসাছাত্র নিহত হয়েছেন। তাঁর নাম তৌহিদুল ইসলাম (২৫)। তিনি ওই এলাকার মোমিনুল হকের ছেলে।পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে পূর্ব ফিরোজ শাহ কলোনির কবরস্থানের সামনে তৌহিদুলকে ছুরিকাঘাত করা হয়। রাতেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত পুলিশ জানায়, রাত সোয়া ১২টার দিকে তৌহিদুলকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই তিনি মারা যান। ঘটনার সত্যতা নিশ্চিত করে খুলশী থানার কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) নাজনিন আক্তার প্রথম আলো ডটকমকে বলেন, ‘তৌহিদকে ছিনতাইকারীরা মেরেছে, নাকি পূর্বশত্রুতার জের ধরে কেউ তাঁকে ছুরিকাঘাত করেছে, তা এখনো বলা যাচ্ছে না।’ এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।