চট্টগ্রামে ছুরিকাহত হয়ে পোশাকশ্রমিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় রাকিব নামের এক পোশাকশ্রমিক গতকাল মঙ্গলবার রাত সাড়ে সাতটার দিকে ছুরিকাহত হন। পুলিশ জানায়, তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।চট্টগ্রামের ডবল মুরিং জোনের সহকারী পুলিশ কমিশনার এস এম তানভীর আরাফাত বলেন, ‘রাকিব ছুরিকাহত হওয়ার পর পুলিশকে জানানো হয়নি। তাঁর মৃতুর খবর পেয়ে আজ ঘটনাস্থলে গিয়েছি।’ তিনি জানান, দুষ্কৃতকারীদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তানভীর আরাফাত আরও বলেন, প্রেমঘটিত কারণে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।