চট্টগ্রামে জঙ্গল সলিমপুর থেকে ১৬ সন্ত্রাসী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে আজ মঙ্গলবার ভোর চারটা থেকে সকাল আটটা পর্যন্ত অভিযান চালিয়ে ১৬ জন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে ১৭টি দেশি-বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়।র্যাবের এ অভিযানে স্থানীয় ইয়াকুব বাহিনীর প্রধান মো. ইয়াকুব এবং তাঁর সেকেন্ড-ইন কমান্ড সুজনকে গ্রেপ্তার করা হয়েছে।র্যাবের দাবি, গ্রেপ্তারকৃতরা সরকারি জায়গা দখল করে ঘরবাড়ি তৈরি করে মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের কাছে সেগুলো বিক্রি করছিল। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।