চট্টগ্রামে জামায়াত নেতা শাহ আলম গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকারের বিরুদ্ধে আপত্তিকর ও বিদ্বেষপ্রসূত পোস্টার লাগানোর সময় নগরের চান্দগাঁও আবাসিক এলাকা ইউনিটের জামায়াতে ইসলামীর সভাপতি মো. শাহ আলমকে পুলিশ আজ শুক্রবার দুপুরে গ্রেপ্তার করেছে। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক প্রথম আলোকে বলেন, শাহ আলম চান্দগাঁও আবাসিক এলাকায় সরকারের বিরুদ্ধে আপত্তিকর পোস্টার লাগাচ্ছিলেন। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে তাঁকে হাতেনাতে ধরে ফেলে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।এদিকে আজ নগরের বিভিন্ন মসজিদে জামায়াত-শিবির কর্মী-সমর্থকেরা সরকারবিরোধী প্রচারপত্র বিলি করেছে। তবে পুলিশ তাদের ধরতে পারেনি।