চট্টগ্রামে জামায়াত-শিবিরের কর্মী সন্দেহে ২৫ জন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের খুলশী থানা পুলিশ আজ মঙ্গলবার বিকেলে নগরের একটি রেস্তোরাঁ থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের কর্মী সন্দেহে ৩০ জনকে আটক করেছে। খুলশী এলাকার তাভা কাবাব হাউস থেকে তাঁদের আটক করা হয়।খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান জানান, নাশকতার উদ্দেশে আটক ব্যক্তিরা নগরের এক রেস্তোরাঁয় জড়ো হয়েছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাঁদের আটক করে। থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা নিজেদের জামায়াত-শিবিরের কর্মী বলে স্বীকার করেছেন।