চট্টগ্রামে জামায়াত-শিবিরের ৬২ নেতা-কর্মী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগর ও জেলার বিভিন্ন স্থান থেকে আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত জামায়াত-শিবিরের ৬২ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। এর মধ্যে নগরে ২০ জন এবং ১৪ উপজেলার বিভিন্ন স্থান থেকে ৪২ জনকে আটক করা হয়েছে। শুধু সাতকানিয়া থেকেই ৩১ জনকে আটক করা হয়েছে। সাতকানিয়াকে জামায়াত-শিবির অধ্যুষিত এলাকা বলে বিবেচনা করে পুলিশ।জেলা পুলিশ সুপার মো জেড এ মোরশেদ ৪২ জনকে আটকের কথা স্বীকার করে বলেন, কারা সন্ত্রাসে জড়িত, তা যাচাই করে দেখা হচ্ছে। এদিকে, নগরের ছয় থানা থেকে ২০ জনকে আটক করার কথা নিশ্চিত করেছেন মহানগর পুলিশের বিশেষ শাখার উপকমিশনার ফারুক আহম্মদ। গতকাল সোমবার চট্টগ্রামে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের কর্মীদের সংঘর্ষ হয়। ওই দিন রাতে পুলিশ ২৬ জনকে আটক করে। তাঁদের মধ্যে যাচাইবাছাই করে ২০ জনকে গ্রেপ্তার দেখানো হয়। এ নিয়ে দুদিনে মোট গ্রেপ্তারসংখ্যা ৮২-তে দাঁড়াল।