চট্টগ্রামে জাহাজ থেকে আট হাজার বিয়ার উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে আট হাজার ৩০৪টি বিয়ারের বোতল উদ্ধার করেছেন কাস্টম হাউসের রপ্তানি বিভাগের গোয়েন্দা কর্মকর্তারা। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বন্দরের বহির্নোঙরে সিমেন্ট তৈরির কাঁচামাল ক্লিংকারবাহী জাহাজ এমভি ফ্রেন্ডলি ফ্যালকন থেকে এসব বিয়ার উদ্ধার করা হয়েছে। ঘোষণা ছাড়াই পণ্যগুলো জাহাজে রাখায় সেগুলো আটক করা হয়।কাস্টম হাউসের রপ্তানি বিভাগের কমিশনার মো. জামাল হোসেনের নির্দেশে পরিচালিত এই অভিযানে গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে নৌবাহিনীর সদস্যরাও অংশগ্রহণ করেন।আজ বুধবার সকালে উদ্ধার করা বিয়ার কাস্টম হাউস চত্বরে আনা হয়। এসব বিয়ারের স্থানীয় বাজারমূল্য প্রায় ২৫ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। কাস্টম হাউসের কর্মকর্তাদের সন্দেহ, বিক্রির উদ্দেশে বিয়ারগুলো আনা হয়েছিল, তবে চোরাকারবারিদের সঙ্গে দরদামে বনিবনা না হওয়ায় তথ্য ফাঁস হয়ে যায়।