চট্টগ্রামে জাহাজে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরের জেটিতে লবণবাহী একটি জাহাজে আগুন লেগেছে। আজ শুক্রবার ‘এমভি বাংলার মুখ’ নামে বাংলাদেশ শিপিং করপোরেশনের মালিকানাধীন ওই জাহাজটিতে বিকেল সাড়ে পাঁচটার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।বন্দর সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন আহমেদ প্রথম আলো ডটকমকে বলেন, জাহাজের ইঞ্জিনকক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা সন্ধ্যার দিকে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। গত ২৩ নভেম্বর ভারতের একটি বন্দর থেকে ১০ হাজার টন লবণ নিয়ে জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আসে। সেখানে কিছু পণ্য খালাস করে আজই বন্দরের তিন নম্বর জেটিতে জাহাজটি ভেড়ে।