চট্টগ্রামে জায়গা নিয়ে মারামারি, আহত ৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নগরের হামজারবাগে জায়গা-জমি নিয়ে বিরোধের জের ধরে মারামারির ঘটনায় তিন মহিলাসহ পাঁচজন আহত হয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার সকালে পাঁচলাইশ থানাধীন হামজারবাগে এ ঘটনা ঘটে।আহত ব্যক্তিরা হলেন খোদেজা খাতুন (৩৫), মঞ্জুরা খাতুন (৩০), লিমু আক্তার (১০), শহীদুল ইসলাম (৩১), একরামুল হক (৫৪) ও মহসিন (৪৫)।পাঁচলাইশ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মাবুদ প্রথম আলোকে বলেন, হামজারবাগে দুই পরিবারের মধ্যে চলাচলের রাস্তা নিয়ে বিরোধ চলছিল। আজ সকাল সাতটার দিকে এ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে মারামারি লাগে। এতে তাঁরা আহত হন। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।