চট্টগ্রামে টর্নেডোর আঘাতে ক্ষয়ক্ষতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানাধীন মোহরার কুলাপাড়া এলাকায় আজ সোমবার সকাল সাড়ে নয়টায় টর্নেডো আঘাত হেনেছে। এতে অন্তত ৪০টি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় ছুটোছুটি করতে গিয়ে আহত হয় ১০ জন।আজ দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৪৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে পতেঙ্গা আবহাওয়া দপ্তর জানায়।চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল চন্দ্র বণিক বলেন, কুলাপাড়ার চেয়ারম্যান কলোনি, ফয়েজ কলোনি ও সালাহউদ্দিন কলোনিতে আকস্মিক টর্নেডোয় বসতঘরগুলোর টিনের চাল উড়ে গেছে। এ সময় কয়েকজন আহত হয়েছে।পতেঙ্গা আবহাওয়া দপ্তরে কর্তব্যরত আবহাওয়াবিদ বিজয় কুমার দে টর্নেডো আঘাত হানার বিষয় নিশ্চিত করেছেন।