চট্টগ্রামে টেক্সটাইলের ভল্ট ভেঙে ৩৬ লাখ টাকা লুট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের কালুরঘাটে গতকাল সোমবার রাতে বেক্স টেক্সটাইল নামে একটি কারখানার অফিসের ভল্ট ভেঙে ৩৬ লাখ টাকা লুটে নিয়েছে দুর্বৃত্তরা। চট্টগ্রামের উপপুলিশ কমিশনার (উত্তর) আমেনা বেগম বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এই চুরির সঙ্গে কে বা কারা জড়িত, পুলিশ তা তদন্ত করে দেখছে।প্রসঙ্গত, কয়েক বছর আগে শিবিরের এক শীর্ষ সন্ত্রাসীর নেতৃত্বে একই কারখানা থেকে ৫৬ লাখ টাকা লুটে নেওয়া হয়।