চট্টগ্রামে ট্যানারিতে আগুনে ১০ লাখ টাকা ক্ষতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের বায়েজিদ থানাধীন বটতলী এলাকার মদিনা ট্যানারিতে অগ্নিকাণ্ডে ১০ লাখ টাকা মূল্যের চামড়া ও রাসায়নিক দ্রব্য পুড়ে গেছে। আজ মঙ্গলবার সকাল নয়টায় সেখানে আগুন লাগে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মদিনা ট্যানারির গুদামে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত। এতে গুদামে থাকা চামড়া ও রাসায়নিক দ্রব্যসহ মোট ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে ফায়ার সার্ভিসের কর্তব্যরত কর্মকর্তা বিশু কুমার দাশ জানিয়েছেন। ফায়ার সার্ভিসের দুটি গাড়ি প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বেশ কিছু চামড়া ও যন্ত্রপাতি পুড়ে গেছে। মদিনা ট্যানারির মালিক আবু মোহাম্মদ জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুন লাগে। তাত্ক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণ সম্ভব হয়নি। তবে কোরবানি ঈদে সংগ্রহ করা প্রচুর চামড়া গুদামে ছিল বলে তিনি জানান।