চট্টগ্রামে ট্রাকের চাপায় রিকশা-ভ্যানচালক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের বায়েজিদ থানাধীন শেরশাহ এলাকায় আজ শুক্রবার ভোরে ট্রাকের চাপায় জাহাঙ্গীর আলম (৩০) নামের একজন রিকশা-ভ্যানচালক নিহত হয়েছে। আহত হয়েছেন ভ্যানচালকের সহকারী শাহ আলম (২৫)।পুলিশ জানায়, আজ ভোর পাঁচটার দিকে শেরশাহ এলাকায় রিকশা ভ্যান চালিয়ে যাচ্ছিলেন জাহাঙ্গীর ও শাহ আলম। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাঁদের দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিত্সক জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন। শাহ আলম চিকিত্সাধীন রয়েছেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির হাবিলদার অসীম দাশ প্রথম আলো ডটকমকে জানান, ট্রাকসহ চালক পলাতক।