চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের টাইগার পাস মোড়ে একটি ইট বোঝাই ট্রাকের ধাক্কায় নুরুল আমিন (২৫) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত সোয়া ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত নুরুল আমিন নগরের ফিরিঙ্গি বাজার দাম্মা পুকুর পাড় এলাকার নুরুল ইসলামের ছেলে। তিনি নুরুল আমিন নগরের পলিটেকনিক ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। নগরের কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) সন্তোষ কুমার চাকমা প্রথম আলো অনলাইনকে বলেন, ইটবাহী ট্রাকটি ইস্পাহানি মোড় থেকে টাইগার পাসের দিকে যাচ্ছিল। মোটর সাইকেল আরোহী রেলওয়ে পলোগ্রাউণ্ডের দিক থেকে এসে টাইগার পাস মোড় অতিক্রমের সময় ট্রাকটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নুরুল আমিন নিহত হন। ট্রাকটি পুলিশ আটক করলেও ট্রাক চালক পালিয়ে গেছেন।