চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় হোটেল কর্মচারী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের ডবলমুরিং থানার মাঝিরঘাট এলাকায় ট্রাকের ধাক্কায় এক হোটেল কর্মচারী মারা গেছে। আজ শনিবার সকাল নয়টার দিকে কর্ণফুলী হোটেলের সামনে ওই কর্মচারী রাস্তা পার হওয়ার সময় এ ঘটনা ঘটে।নিহতের নাম আবু জাফর (৪০)। তিনি কুমিল্লার সদর দক্ষিণ থানার উত্তর পালপাড়ার আবদুল মালেকের ছেলে।চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত উপপরিদর্শক জহিরুল ইসলাম বলেন, রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাকের চাপায় আবু জাফর গুরুতর আহত হন। সকাল সাড়ে নয়টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।ডবলমুরিং থানার কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) তৌহিদুল আরেফিন বলেন, দুর্ঘটনার পর চালক ট্রাক নিয়ে পালিয়ে গেছে।