চট্টগ্রামে ট্রান্সফরমার চোর চক্রের ১১ জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সঙ্গে জড়িত সংঘবদ্ধ একটি চক্রের ১১ জনকে চট্টগ্রামের হাটহাজারী থানা পুলিশ গ্রেপ্তার করেছে। আজ শুক্রবার ভোরে চৌধুরী হাট থেকে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত ব্যক্তিদের স্বীকারোক্তির উদ্ধৃতি দিয়ে চট্টগ্রাম জেলা পুলিশের হাটহাজারী সার্কেলের এএসপি বাবুল আক্তার জানান, সবাই ঘুমিয়ে পড়লে তারা ট্রাক নিয়ে বেরিয়ে পড়ত এবং বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করত। পরে সেগুলো তারা চড়া দামে বিক্রি করত। পুলিশ তাদের কাছ থেকে একটি ট্রাক, বৈদ্যুতিক তার ও তার কাটার যন্ত্র উদ্ধার করেছে।