চট্টগ্রামে ট্রেনের ছাদে যুবকের লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা থেকে চট্টগ্রামগামী আন্তনগর ট্রেন তূর্ণা নিশীথার ছাদ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে জিআরপি থানা। আজ বুধবার বেলা ১১টার দিকে নগরের পাহাড়তলী-সংলগ্ন রেলওয়ের ডকে একটি বগির ছাদ থেকে লাশটি উদ্ধার করা হয়।রেলওয়ে ও জিআরপি থানা সূত্রে জানা গেছে, ঢাকা থেকে সকালে চট্টগ্রামে যাওয়া ট্রেনটি পরিষ্কার করার সময় রেলের কর্মীরা একটি বগির ছাদে আনুমানিক ২৫ বছর বয়সী যুবকের মৃতদেহ দেখতে পান। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জিআরপি থানার উপপরিদর্শক (এসআই) সুজন কান্তি বড়ুয়া প্রথম আলো ডটকমকে বলেন, ওই যুবকের মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে। ট্রেনের ছাদে ভ্রমণের সময় কোথাও রেলওয়ে ব্রিজের ধাক্কায় মাথায় আঘাত পেয়ে যুবকটি মারা যেতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।