চট্টগ্রামে ঠিকাদার খুনের ঘটনায় ৩ মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের উত্তর আগ্রাবাদের রামপুর বসুন্ধরা আবাসিক এলাকায় ঠিকাদার আবদুল মোনাফ (৩২) হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা তিন মামলায় আজ সোমবার ছয় আসামিকে আদালতে হাজির করা হয়। দুটি অস্ত্র মামলায় তাঁদের বিরুদ্ধে ১০ দিন করে এবং খুনের মামলায় সাত দিন করে রিমান্ড চায় পুলিশ।হালিশহর থানার কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) অংশকুমার দেব বলেন, তিন মামলায় আজ ছয় আসামিকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হয়।প্রসঙ্গত, নগরের হালিশহর থানাধীন রামপুর বসুন্ধরা আবাসিক এলাকায় গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে ঠিকাদার আবদুল মোনাফকে। এলাকায় আধিপত্য বিস্তারের ঘটনাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশ ও স্থানীয় লোকজন জানিয়েছেন।