চট্টগ্রামে ডাকাত সরদার নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় গতকাল রোববার রাতে ডাকাত ও পুলিশের মধ্যে গুলিবিনিময়ে খলিল নামের এক ডাকাত সরদার নিহত হয়েছেন। পুলিশ জানায়, গতকাল রোববার রাত আড়াইটার দিকে একদল ডাকাত হাটহাজারীর একটি বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে সিএনজিচালিত অটোরিকশা করে যাচ্ছিল। পুলিশ আগে থেকে খবর পেয়ে হাটহাজারীর সদর উপজেলায় তাদের গতিরোধ করে। এ সময় ডাকাত দলটি পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে ডাকাত খলিল ও অটোরিকশার চালকের পায়ে গুলি লাগে। এ সময় অন্য ডাকাতেরা পালিয়ে যায়।পরে গুলিবিদ্ধ খলিল ও অটোরিকশার চালককে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। কিন্তু অতিরিক্ত রক্ত ক্ষরণের কারণে পথেই খলিল মারা যান। বর্তমানে অটোরিকশাচালক চিকিত্সাধীন রয়েছেন।অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) আমেনা বেগম জানান, খলিল ডাকাতের বিরুদ্ধে আদালতে ১২টি মামলা বিচারাধীন এবং পাঁচটি মামলা তদন্তাধীন। তিনি আরও বলেন, চট্টগ্রামের শীর্ষ ডাকাতদের অন্যতম খলিল। জামিনে বের হয়ে এসে তিনি বিভিন্ন জায়গায় ডাকাতিতে নেতৃত্ব দিচ্ছিলেন। পুলিশ তাঁকে অনেক দিন ধরেই খুঁজছিল।