চট্টগ্রামে ডুবন্ত জাহাজের উদ্ধারকাজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ডুবন্ত এমভি হ্যাং রো বং জাহাজটি উদ্ধারের কাজ আজ সোমবার দুপুর থেকে শুরু হয়েছে। এর আগে একটি বেসরকারি জাহাজ উদ্ধারকারী সংস্থার সঙ্গে জাহাজ মালিকের প্রতিনিধির একটি চুক্তি হয়। চুক্তি অনুযায়ী আগামী দুই মাসের মধ্যে এ জাহাজটির উদ্ধারকাজ শেষ করার কথা রয়েছে।জাহাজ মালিকের প্রতিনিধি ইন্টারপোর্ট মেরিটাইম লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্যাপ্টেন মহিউদ্দিন আবদুল কাদের প্রথম আলোকে বলেন, চুক্তির পর জাহাজ উদ্ধারের কাজ শুরু হয়েছে।প্রসঙ্গত, ৬ এপ্রিল রাতে বহির্নোঙরে দেশীয় একটি জাহাজের সঙ্গে এমভি হ্যাং রো বং জাহাজটির ধাক্কা লাগে। এরপর থেকে জাহাজটি ডুবন্ত অবস্থায় রয়েছে। জাহাজে থাকা সরকারের আমদানি করা প্রায় ৫০ কোটি টাকার চাল পানিতে ভিজে নষ্ট হয়।