চট্টগ্রামে তরুণ খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের বায়েজিদ থানাধীন কাঁঠালবাগান এলাকায় ছুরিকাঘাতে এক তরুণের মৃত্যু হয়েছে। তাঁর নাম মো. রাসেল (১৮)। গতকাল সোমবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রাসেল ফটিকছড়ি উপজেলার জাফরনগর এলাকার মৃত দেলা মিয়ার ছেলে। ছুরিকাঘাতে আহত অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত দেড়টার দিকে তাঁর মৃত্যু হয়।পুলিশ জানায়, কাঁঠালবাগান এলাকায় আজগর কলোনির সামনে গতকাল রাতে রাসেলকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তেরা। তাঁর বুকে ছুরিকাঘাত করা হয়।চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, গুরুতর আহত অবস্থায় রাসেলকে হাসপাতালে আনা হলে রাত দেড়টার দিকে চিকিত্সাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।