চট্টগ্রামে তালিকায় ৫৫ হাজার ভোটারের ছবি নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে যে ভোটার তালিকা করা হয়েছে তাতে অন্তত ৫৫ হাজার ভোটারের ছবি নেই। এই ভোটাররা যদি জাতীয় পরিচয়পত্র ছাড়া ভোট দিতে যান, তবে তাঁদের প্রতিহত করা হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী আজ বুধবার তাঁর গুডস হিলের বাসভবনের এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. ফরহাদ হোসেনের কাছে সাকা চৌধুরীর অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এ অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তাঁর কাছে সব ভোটারের ছবিসহ তালিকা আছে।ডবল মুরিং থানার সহযোগী কমিশনার (এসি) তানভীরকে বদলি করার পরও নির্বাচনের সময় পর্যন্ত চট্টগ্রামে দায়িত্ব পালন করে যাওয়া প্রসঙ্গে সালাউদ্দিন কাদের বলেন, তিনি মহিউদ্দিন চৌধুরীর সঙ্গে কথা না বলে কোনো কাজ করেন না। তাই বদলি করা হলেও ১৭ জুন পর্যন্ত এখানে দায়িত্ব পালন করতে বলা হয়েছে। এমন বদলির কী প্রয়োজন ছিল।নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী এ মাসের ১৪ তারিখের মধ্যে বহিরাগতদের চট্টগ্রাম ছেড়ে হবে। এ বিষয়ে তিনি বলেন, এর ফলে চট্টগ্রামে সম্প্রীতি ও স্থিতিশীলতা নষ্ট হবে। তিনি নির্বাচন কমিশনের এ ঘোষণাকে উদ্দেশ্যমূলক ও দুরভিসন্ধিমূলক বলে অভিহিত করেন।সংসদের বাইরে দেওয়া বিএনপির বাজেট প্রস্তাবকে সংবিধানবিরোধী বলে আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তের করা মন্তব্যের জবাবে সালাউদ্দির কাদের বলেন, ‘আমিও সংবিধান পড়েছি। কিন্তু সংবিধানের কোন ধারায় সংসদের বাইরে দেওয়া বাজেট প্রস্তাবকে সংবিধানবিরোধী বলা যায় তা বলতে হবে। নইলে নতুন করে আবার সংবিধান পড়তে হবে।’