চট্টগ্রামে তিনটি বোমা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের আকবর শাহ মাজারসংলগ্ন বস্তির নর্দমার পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ। ছোট আকারের বোমা তিনটি দেশে তৈরি বলে পুলিশ ধারণা করছে। আজ বৃহস্পতিবার সকাল আড়ে আটটার দিকে বোমাগুলো উদ্ধার করা হয়।নগর পুলিশের বোমা নিষ্ক্রিয় দল উদ্ধার করা বোমাগুলো পরীক্ষা-নিরীক্ষা করছে।খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. ওমর ফারুক প্রথম আলোকে জানান, বাহ্যিকভাবে দেখে বোমাগুলো শক্তিশালী নয় বলে মনে হচ্ছে। এলাকায় আতঙ্ক সৃষ্টির জন্য এগুলো ফেলে রাখা হতে পারে।