চট্টগ্রামে তিনটি লবণের গুদামে অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের মাঝিরঘাটে তিনটি লবণের গুদাম আগুনে পুড়ে গেছে। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে সেখানে আগুন লাগে। পুড়ে যাওয়া লবণ গুদামগুলোর মালিক হলেন বিবি সল্ট অ্যান্ড ক্র্যাশিংয়ের মমতাজুল ইসলাম, দেশ সল্টের ঠাকুরদাস সাহা ও কর্ণফুলী সল্টের দিলীপ রায়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম অঞ্চলের উপসহকারী পরিচালক মো. জসিম উদ্দিন প্রথম আলো ডটকমকে বলেন, দেশ সল্টের গুদামে বৈদ্যুতিক গোলযোগ থেকে প্রথমে আগুন লাগে। সেখান থেকে পাশের দুটি গুদামে আগুন ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের সাতটি গাড়ি আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বেলা আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।