চট্টগ্রামে দুর্ঘটনায় পোশাকশ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে (সিইপিজেড) আজ বৃহস্পতিবার সকালে একটি তৈরি পোশাক কারখানায় দুর্ঘটনায় শের-ই বাদল (৩০) নামে একজন শ্রমিক মারা গেছেন। দুর্ঘটনার পর তারেক-আজিম টেক্সটাইল লিমিটেড নামের ওই কারখানায় কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে।বন্দর থানার পুলিশ জানায়, সকাল সাড়ে আটটার দিকে বাদল কারখানার ব্যবস্থাপকের একটি কক্ষে ঢোকার সময় কাচের দরজায় আঘাত পান। এ সময় তাঁর মাথায় কাচের টুকরো আটকে যায়। গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় বন্দর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।