চট্টগ্রামে দেয়াল চাপায় একই পরিবারের ৩ জন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন শিকলবাহা এলাকায় মাটির ঘরের দেয়াল চাপা পড়ে একই পরিবারের তিনজন নিহত হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে।নিহতেরা হলেন—হাসিনা বেগম (৩৫), তাঁর ছেলে সোহেল (৩) ও মেয়ে সাথী (৭)।কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন প্রথম আলোকে বলেন, শিকলবাহা এলাকার মো. শাহজাহান শফিকের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। মাটির ঘরটি কর্ণফুলী নদীর পারে অবস্থিত। গত দুই দিন ধরে টানা বৃষ্টি ও জোয়ারের পানির কারণে ঘরের দেয়াল ধসে পড়ে তাদের মৃত্যু হয়েছে।