চট্টগ্রামে ধ্বংসস্তূপ থেকে আরও এক লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের পাহাড়ধসের ধ্বংসস্তূপের নিচ থেকে আরও একজনের লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে নগরের আকবর শাহ মাজার এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। এ নিয়ে ওই এলাকায় মৃতের সংখ্যা সাতজনে পৌঁছাল। বাঁশখালী ও সীতাকুণ্ড উপজেলায় মৃতের সংখ্যা ২৩ জনে পৌঁছেছে।পতেঙ্গা আবহাওয়া দপ্তর জানায়, আজ বিকেল তিনটা পর্যন্ত ভারী বর্ষণ ও ভূমিধসের ব্যাপারে সতর্কতা রয়েছে। একই সঙ্গে চট্টগ্রাম সমুদ্রবন্দর ও কক্সবাজারে ৩ নম্বর সতর্ক-সংকেত বহাল রয়েছে। গতকাল বুধবার সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আট মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।গতকাল বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সংবাদে বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজারের ওই তিন জেলায় মৃতের সংখ্যা ৯৪ জন উল্লেখ করা হয়। তবে সরকারি তথ্য বিবরণীতে বলা হয়, গত কয়েক দিনের অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবানে ৯১ জন মারা গেছে। নিহত ব্যক্তিদের প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা সাহায্য দেওয়া হয়েছে।বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবকদের বিভিন্ন দল উদ্ধার-তত্পরতা চালাচ্ছে।