চট্টগ্রামে নির্বাচনে কারচুপি হলে পরিণত ভয়াবহ হবে: দেলোয়ার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে কোনো ধরণের কারচুপি হলে তার পরিণত হবে ভয়াবহ। আর এ জন্য দায়ী থাকবে সরকার। তিনি দ্রুত ফল প্রকাশের জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান। আজ বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে খোন্দকার দেলোয়ার এ সব কথা বলেন।সংবাদ ব্রিফিংয়ের পর রাতে দলের কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি সমর্থকেরা। মিছিল শেষে প্রাইভেট কার, গাড়ি, ট্রাক, সিএনজিচালিত অটোরিক্সাসহ প্রায় ৫০টি যানবাহন ভাঙচুর করে বিক্ষোভকারীরা। এসময় বিক্ষোভকারীরা বুঝতে না পেরে ৮২ নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি আশরাফুল আলমের গাড়িও ভাঙচুর করেছে। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।