চট্টগ্রামে নির্বাচনের ফল পাল্টানোর আশঙ্কা বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ফলাফল পাল্টানোর আশঙ্কা প্রকাশ করেছে বিএনপি। বিএনপি অভিযোগ করেছে, যেসব কেন্দ্রে তাদের মেয়র পদপ্রার্থী এগিয়ে আছেন, সেসব কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তারা কাগজে সই করছেন না।আজ বৃহস্পতিবার রাতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে দলের দপ্তর সম্পাদক রিজভী আহমেদ এ অভিযোগ করেন। রিজভী আহমেদের দাবি, বিএনপি-সমর্থিত প্রার্থী মনজুর আলম প্রায় ৩০০ কেন্দ্রে এগিয়ে আছেন। তাঁরা বিশ্বস্ত সূত্রে এসব খবর পেয়েছেন। বিশ্বস্ত সূত্র বলতে নির্বাচনী এজেন্ট, দলীয় নেতা ও শুভানুধ্যায়ীদের বুঝিয়েছেন বলে তিনি জানান।