চট্টগ্রামে নেওয়া হচ্ছে বাবুনগরীকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বারডেম হাসপাতালে চিকিত্সাধীন হেফাজতে ইসলামের মহাসচিব জুনায়েদ বাবুনগরীকে চট্টগ্রামে নেওয়া হচ্ছে। আজ সোমবার রাত নয়টার দিকে তাঁকে বহনকারী একটি অ্যাম্বুলেন্স চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয়। এ সময় বাবুনগরীর স্বজনেরা তাঁর সঙ্গে ছিলেন।বাবুনগরীর বড় জামাতা এরশাদ উল্লাহ প্রথম আলো ডটকমকে জানান, চট্টগ্রাম শহরের একটি বেসরকারি ক্লিনিকে বাবুনগরীকে ভর্তি করা হবে। তিনি আরও জানান, বাবুনগরী তাঁর মা ফাতেমা বেগমকে দেখার জন্য অস্থির হয়ে পড়েছেন। এ কারণে তাঁকে চট্টগ্রামে নেওয়া হচ্ছে। জুনায়েদ বাবুনগরী কখনো এলাকার বাইরে দীর্ঘদিন ছিলেন না, তাই তিনি চট্টগ্রাম যেতে চাইছেন বলে জানান এরশাদ উল্লাহ।ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে রিমান্ডে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়েন বাবুনগরী। পরে তাঁকে বারডেমে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্র জানায়, বাবুনগরী উঁচুমাত্রার ডায়াবেটিস, কিডনির জটিল সমস্যা, হাঁটুতে আঘাতজনিত মারাত্মক ক্ষতসহ বিভিন্ন রোগে ভুগছেন। চট্টগ্রামের উদ্দেশে অ্যাম্বুলেন্সে ওঠার আগে তিনি বারডেমের করোনারি কেয়ার ইউনিটে চিকিত্সাধীন ছিলেন।