চট্টগ্রামে নেতা-কর্মীরা অবরুদ্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরে নাসিমন ভবন এলাকায় বিএনপির নেতা-কর্মীদের অবরুদ্ধ করে রেখেছে পুলিশ। সেখানে থেকে তাঁরা হরতালের সমর্থনে মিছিল করছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত হরতালের ঘটনায় কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়নি।চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনসহ বিভিন্ন পর্যায়ে নেতা-কর্মীরা নাসিমন ভবন এলাকায় রয়েছেন। তাঁদের পুলিশ বাইরে বের হতে দিচ্ছে না।এদিকে নগরের বিভিন্ন জায়গায় ছাত্রলীগ হরতালবিরোধী মিছিল করেছে। নগরজুড়ে টহল দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য।নগরে যান চলাচল মোটামুটি স্বাভাবিক রয়েছে। তবে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক লক্ষ করা গেছে।জেলা প্রশাসন সূত্রে জানা যায়, হরতালে অরাজকতা প্রতিরোধ করতে নগরে চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে চারটি পৃথক ভ্রাম্যমাণ আদালত কাজ করছেন।