চট্টগ্রামে পরিবহন ধর্মঘটে যাত্রীদের ভোগান্তি
চট্টগ্রাম নগরে পরিবহন মালিক-শ্রমিকদের একাংশের ধর্মঘটের কারণে আজ সোমবার সকাল থেকে সাধারণ যাত্রীরা চরম বিপাকে পড়েছে। গণপরিবহনে ব্যবহূত যাত্রীবাহী বাসের ৮০ শতাংশের বেশি নিয়ন্ত্রণ করছে এ মালিক-শ্রমিকেরা।আজ সকাল থেকে ধর্মঘট আহ্বানকারীদের নিয়ন্ত্রণে থাকা কোনো বাস রাস্তায় নামেনি। এতে অফিসগামী হাজার হাজার যাত্রীকে চরম ভোগান্তিতে পড়ছে হচ্ছে।বিষয়টি স্বীকার করে নগর পুলিশের যানবাহন শাখার সহকারী কমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ প্রথম আলো অনলাইনকে বলেন, ‘ধর্মঘট আহ্বানকারীরা আমাদের কাছে কোনো প্রকার লিখিত দাবি-দাওয়া ছাড়াই ধর্মঘট শুরু করেছে। মেট্রো সার্ভিস নামে একটি সংস্থা তাদের কিছু বাস নামালেও সেটি খুবই নগণ্য।’উল্লেখ্য, পরিবহন শ্রমিক-মালিক গ্রুপ নামে একটি সংগঠন গতকাল রোববার জরুরি বৈঠক করে আজ ও কাল মঙ্গলবার নগরে পরিবহন বন্ধ রাখার ঘোষণা দেয়। ভাড়া বাড়ানোর দাবিতে এ সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন সংগঠনটির নেতারা।