চট্টগ্রামে পাঁচটি বোমা উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের বন্দরটিলা বাজারের কাছে পুলিশ একটি বাসা থেকে পাঁচটি শক্তিশালী বোমা উদ্ধার করেছে। আজ রোববার দুপুরে ওই বাসা থেকে পুলিশ দুজনকে আটকও করেছে।বন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মতিউর রহমান বলেন, সেখান থেকে পুলিশ একটি ওয়াকিটকি ও নীল খামের কয়েকটি চিঠিও উদ্ধার করেছে। উদ্ধার করা বোমাগুলো উচ্চক্ষমতার বলে মনে হচ্ছে। চিঠিগুলোর মধ্যে একটিতে অত্যাধুনিক অস্ত্রের কথা লেখা আছে। চিঠিতে অভিযান চালানোর উল্লেখ কথা আছে। এসব অস্ত্র কোনো জঙ্গি সংগঠনের বলে তিনি সন্দেহ করছেন।ওসি মোহাম্মদ মতিউর রহমান আরও বলেন, ওই বাসায় ৩০০ গ্রাম খোলা সালফার পাওয়া গেছে। এগুলো বোমা তৈরির কাজে লাগে। এ ব্যাপারে তদন্ত চলছে বলে তিনি জানান।