চট্টগ্রামে পাচারের জন্য আনা ৪৮ জনকে উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সমুদ্রপথে মালয়েশিয়া নিয়ে যাওয়ার কথা বলে চট্টগ্রাম নগরের কদমতলী এলাকার কয়েকটি হোটেলে জড়ো করা ৪৮ জনকে গতকাল শনিবার রাতে উদ্ধার করেছে র্যাব। ওই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পাচারকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।র্যাব-৭-এর অধিনায়ক লে. কর্নেল মো. আনোয়ার লতিফ খান প্রথম আলো ডটকমকে বলেন, যে ৪৮ জনকে উদ্ধার করা হয়েছে, তাঁদের সমুদ্রপথে পাচারের জন্য সিরাজগঞ্জ ও টাঙ্গাইল থেকে এনে এখানে জড়ো করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মোহাম্মদ সুরুজ জামান ও জহুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।র্যাব জানায়, গতকাল রাত দেড়টা থেকে সাড়ে তিনটা পর্যন্ত কদমতলী এলাকার বিভিন্ন হোটেলে অভিযান চালিয়ে র্যাব-৭-এর সদস্যরা তাঁদের উদ্ধার করেন।