চট্টগ্রামে পাহাড় ধসে বৃদ্ধের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মহানগরের খুলশীতে পাহাড় ধসে এক ব্যক্তি মারা গেছেন। আজ রোববার সকাল নয়টার দিকে পূর্ব ফিরোজ শাহ ঝিল মসজিদ-সংলগ্ন পাহাড়ের পাদদেশে এই ঘটনা ঘটে।নিহত ব্যক্তির নাম নুরুল ইসলাম (৭০)। তিনি ওই এলাকার বাবুল মিয়ার বাসায় ভাড়া থাকতেন। নোয়াখালী সদরে তাঁর বাড়ি।খুলশী থানার উপপরিদর্শক (এসআই) ওয়ালি উদ্দিন জানান, পাহাড় ধসে পড়ার সময় তিনি বাথরুমে ছিলেন। ঘটনাস্থলেই তিনি মারা যান। দুই দিনের টানা বৃষ্টির কারণে পাহাড়টি ধসে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।