চট্টগ্রামে পাহাড়ধস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম মহানগরের খুলশী থানাধীন কুসুমবাগ আবাসিক এলাকায় আজ শুক্রবার দুপুরে পাহাড়ধসের ঘটনা ঘটেছে। তবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।আগ্রাবাদ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা ফরিদ আহমদ বলেন, পাহাড়ের পাদদেশে খালি জায়গা রয়েছে। সেখানে এলাকার শিশুরা খেলাধুলা করে। আজ বেলা পৌনে একটার দিকে যখন পাহাড়ের ওপরের অংশ ধসে পড়ে, তখনো সেখানে ১২টি শিশু খেলা করছিল। এর মধ্যে তিনটি শিশু মাটির নিচে চাপা পড়ে। সঙ্গীরা তাদের টেনে বের করে। এরপর এলাকাবাসী পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে ছুটে আসে। এর পরও মাটির নিচে কেউ চাপা পড়ে রয়েছে কি না, তা দেখতে ফায়ার সার্ভিসের কর্মীরা মাটি সরানোর কাজ করছেন। গত দুদিনের টানা বৃষ্টির কারণে পাহাড়ের ওপরের অংশ ধসে পড়ে।