চট্টগ্রামে পাহাড়ি জমির অবৈধ দখল নিয়ে সংঘর্ষ, আহত ১০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম শহরের বায়েজিদ থানা ও সীতাকুণ্ড থানার মধ্যবর্তী জঙ্গল ছলিমপুর এবং ইসলামপুর এলাকায় পাহাড়ি জমির অবৈধ দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। গতকাল সোমবার গভীর রাত থেকে আজ মঙ্গলবার ভোর পর্যন্ত দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। চট্টগ্রাম উত্তরের উপপুলিশ কমিশনার বনজকুমার মজুমদার জানিয়েছেন, এই সংঘর্ষের ঘটনায় নারীসহ পাঁচজনকে আটক করা হয়েছে। তিনি আরও জানান, কয়েকটি সংঘবদ্ধ চক্র জঙ্গল ছলিমপুর ও ইসলামপুর এলাকায় পাহাড়ি জমি অবৈধভাবে দখল করে অনেকদিন ধরে বিভিন্ন অবৈধ স্থাপনা নির্মাণ করে আসছিল। গতকাল সোমবার রাতে এ রকম দুটি সংঘবদ্ধ চক্রের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় গোলাগুলির ঘটনাও ঘটে বলে জানিয়েছেন বনজকুমার মজুমদার।